Logo
Logo
×

জাতীয়

‘নতুন বন্দোবস্ত’ নয়, এনসিপি ‘ভ-বস্ত’র রাজনীতি করছে: রাশেদ খাঁন

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৪২ পিএম

‘নতুন বন্দোবস্ত’ নয়, এনসিপি ‘ভ-বস্ত’র রাজনীতি করছে: রাশেদ খাঁন

রাজনৈতিক প্রতিনিধি - জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বন্দোবস্তের’ রাজনীতির কথা বললেও বাস্তবে তারা ‘ভ-বস্ত’র রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেন, সিলেটের সাম্প্রতিক ঘটনার পেছনে জনপ্রিয় এক সংসদ সদস্যকে নিয়ে এনসিপির নেতাদের ‘আপত্তিকর মন্তব্য’ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে ভূমিকা থাকলেই কারও সব অপরাধ ক্ষমা হয়ে যায় না। এনসিপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, সুস্থ ধারার রাজনীতি করতে হবে। অন্যথায় তাদের ‘উত্তম জবাব’ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজধানীতে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা মেডিকেলের আট তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

ঢাকা মেডিকেলের আট তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

জুলাইয়ে ধর্ষণ ও আত্মহত্যা বেড়েছে:

জুলাইয়ে ধর্ষণ ও আত্মহত্যা বেড়েছে:

পটুয়াখালীতে স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

পটুয়াখালীতে স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম