Logo
Logo
×

জাতীয়

ঢাকা মেডিকেলের আট তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

asif

asif

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৩৭ পিএম

ঢাকা মেডিকেলের আট তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

 ঢাকা প্রতিনিধি - রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আট তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া বেগম (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৩১) জুলাই ভোরে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর তাক মৃত ঘোষণা করেন। রিয়ার গ্রামের বাড়ি পাবনা সদর থানার ভাদুরডাঙ্গি গ্রামে। তার বাবার নাম লতিফ মল্লিক। স্বামী সিঙ্গাপুর প্রবাসী আলআমিন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। রিয়ার বাবা কৃষক লতিফ মল্লিক জানান, আমার মেয়েকে তিন দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভোরের দিকে পাশের অন্য রোগীর স্বজনরা আমাকে বলে দেখেন, আপনার মেয়ে বারান্দা দিয়ে লাফ দিচ্ছে। আমি দৌড়ে যেতে যেতেই সে লাফ দিয়ে নিচে পড়ে যায়। সবাই লাফ দিতে নিষেধ করলেও সে কারও কথা শোনে না। লাফ দিলে নিচে থাকা একটি প্রাইভেটকারের ওপরে পড়ে। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, সাড়ে চার বছর আগে সিঙ্গাপুর প্রবাসী এক ছেলের সঙ্গে রিয়ার বিয়ে হয়। সে দেশে এসে আবার চলে যায় প্রায় দুই বছর হলো। রিয়ার মানসিক সমস্যা হয়। প্রায় ১০ দিন ধরে সমস্যাটা বেশি হয়েছিল। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা শাহবাগ থানায় জানিয়েছি।

সম্পর্কিত খবর

শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজধানীতে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘নতুন বন্দোবস্ত’ নয়, এনসিপি ‘ভ-বস্ত’র রাজনীতি করছে: রাশেদ খাঁন

‘নতুন বন্দোবস্ত’ নয়, এনসিপি ‘ভ-বস্ত’র রাজনীতি করছে: রাশেদ খাঁন

জুলাইয়ে ধর্ষণ ও আত্মহত্যা বেড়েছে:

জুলাইয়ে ধর্ষণ ও আত্মহত্যা বেড়েছে:

পটুয়াখালীতে স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

পটুয়াখালীতে স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম