Logo
Logo
×

জাতীয়

কাতারের আমিরকে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

asif

asif

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

কাতারের আমিরকে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক: কাতারের আমিরের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপসাগরীয় দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে এ আহ্বান জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)’র ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের আমিরকে লেখা প্রধানমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। টিএসি-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ম্যানিলায় অনুষ্ঠিত বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
 
সম্পর্কিত খবর

মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও

মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

পুলিশের গাড়ি বহরে হামলার মামলায় নিজেকে নির্দোষ দাবি আইভীর

পুলিশের গাড়ি বহরে হামলার মামলায় নিজেকে নির্দোষ দাবি আইভীর

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা অনুমোদন স্থগিত

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা অনুমোদন স্থগিত

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম