নিজস্ব প্রতিনিধি-: মেহেরপুর শহরের নতুন পাড়ার ৪ নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের দায়ে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তাজুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত মোশারফ হোসেন মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা। মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ৮ এপ্রিল মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী দুপুরের দিকে ঘরে বসে কাজ করার সময় মোশারফ হোসেন তাদের বাড়িতে প্রবেশ করেন। এ সময়ে ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন তিনি। সন্ধ্যার দিকে ঘরে একটি মোবাইলের রিং এর শব্দ শুনে ওই কিশোরীর মা মোবাইলটি উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর মোশাররফ এসে মোবাইলটি তার দাবি করে সেটি নিয়ে চলে যান। এরপর পরই তার মেয়ে বারবার বাথরুমে আসা-যাওয়া করায় তার মা কারণ জিজ্ঞেস করেন, এসময় সে ধর্ষণের ঘটনার কথা তার মাকে জানায়। পরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ধারা ৯ (১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সঃ৩) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নন ১৯। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্যতে আসামি মোশারফ হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সঃ৩) ৯(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদ- দেন। এসময় দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ছিলেন পারভিন সুলতানা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।
