Logo
Logo
×

জাতীয়

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ আগুন

asif

asif

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিনিধি-: গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে প্রথমেই যুক্ত হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, গতকাল শনিবার সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। ১০টা ২৫ মিনিটে পশ্চিম শৈলডুবি এলাকার ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার কর্মীরা। কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়লে পরে সারাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে সেখান যায় আরও ৪ ইউনিট। এখন মোট ১০টি ইউনিট সেখানে কাজ করছে। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কারখানার ভেতর প্রচুর খালি কার্টুন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে ১৭ অক্টোবর বিকালে কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুনের ঘটনা ঘটে। 
 

সম্পর্কিত খবর

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম