Logo
Logo
×

জাতীয়

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে ভাসমান শিশুর লাশ উদ্ধার

asif

asif

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে ভাসমান শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি-: শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কীর্তিনাশা নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়নের পশ্চিম ভাষাণচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় কীর্তিনাশা নদীর পাড়ের দিকে পানিতে এক শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল দিয়ে থানায় জানান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া লাশের শিশুটির বয়স আনুমানিক তিন বছর বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে আংগারিয়া পুলিশ ফাড়ির এসআই মো. মতিউর রহমান বলেন, উদ্ধার শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নামপরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।

 

 

সম্পর্কিত খবর

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম