Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১

asif

asif

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি-: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকের চাপায় মুরগিবাহী রিকশা-ভ্যান আরোহী শামীম (৩৫) নিহত হয়েছেন। চালক রাসেল (২০) গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মো. মিজানুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে ব্যাবসায়ীর সহকারী শামীম (৩৫) ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দেয়, এতে ঘটনাস্থলে আরোহী শামীম প্রাণ হারান। চালক রাসেল গুরুতর আহত হন। আহত চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। এসআই মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। প্রসঙ্গত, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পুর্বটিয়াখালি গ্রামের শাহজাহানের ছেলে শামীম। এদিকে ঘটনার পর সংবাদ পেয়ে মুরগি ব্যবসায়ী এসে ঘটনাস্থল থেকে মুরগি নিয়ে যান। 
 

সম্পর্কিত খবর

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম