Logo
Logo
×

জাতীয়

জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

asif

asif

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা প্রতিনিধি - জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আজ বুধবার সকালে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে। গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে দৃঢ় থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, সহিংসতা ও সাম্প্রদায়িক সংঘাত চললেও বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করছে। এই সম্প্রীতি দেশের শক্তি ও অস্তিত্ব, যা যেকোনো মূল্যে অক্ষুণœ রাখতে হবে। তিনি বলেন, ধর্ম, বর্ণ বা গোষ্ঠী পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন, তা গ্রহণযোগ্য নয়। মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে সব ধর্মের মানুষের অংশগ্রহণ জাতীয় ঐক্যের ভিত্তি। রাষ্ট্রপতি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান-সবাই এ দেশের নাগরিক। সংবিধান প্রত্যেককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিত করতে একটি জাতীয় কমিটি গঠনের আহ্বানও জানান তিনি। সবাই যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম, ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম