Logo
Logo
×

জাতীয়

পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না- মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন

asif

asif

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম

পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না- মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন

মুন্সীগঞ্জ প্রতিনিধি - -দি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন। একই সঙ্গে নিজের বক্তব্যটি প্রত্যাহার করেছেন তিনি। তার মন্তব্যে নিহত ব্যক্তিদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এই সংসদ সদস্য। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করেন কামরুজ্জামান রতন। বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি একটি টক শোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি বলেছিলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’ নিজের ওই মন্তব্যকে অনুচিত উল্লেখ করে কামরুজ্জামান রতন বলেন, বক্তব্যটি দেওয়া তার একেবারেই ঠিক হয়নি। এ জন্য তিনি সম্পূর্ণভাবে মন্তব্যটি প্রত্যাহার করছেন। তার কথায়, ওই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছেন, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, মানুষ ভুল করতেই পারে। তবে ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর একটি বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং আবারও ক্ষমা প্রার্থনা করেন। এ নিয়ে স্টার নিউজের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রাতে স্টার নিউজের টক শো ‘কড়া আলাপ’-এ ‘সৌদিতে মৃত্যুদ- ও আমাদের কূটনীতির ব্যর্থতা’ শীর্ষক আলোচনায় সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে মন্তব্য করেন কামরুজ্জামান রতন। তার সেই বক্তব্য ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে মন্তব্যটি প্রত্যাহার করেন তিনি। 
 

সম্পর্কিত খবর

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম