Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘ সফর শেষে দেশের ফিরছেন প্রধানমন্ত্রী

asif

asif

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

জাতিসংঘ সফর শেষে দেশের ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক - প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় গত শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন। ফ্লাইটটি গতকাল শনিবার রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা এবং সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
 
সম্পর্কিত খবর

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্য সংঘর্ষ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: শাহ আলী থানার ওসি প্রত্যাহার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

ব্যবসার পরিবেশে দৃশ্যমান পরিবর্তন নেই

ব্যবসার পরিবেশে দৃশ্যমান পরিবর্তন নেই

গণপরিবহন থেকে অর্থ আদায় বন্ধ হলে ভাড়া বাড়াতে হবে না: এবিসি

গণপরিবহন থেকে অর্থ আদায় বন্ধ হলে ভাড়া বাড়াতে হবে না: এবিসি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম