Logo
Logo
×

জাতীয়

একজন নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পিএম

একজন নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিনিধি - বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ-প্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এটা সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে। গতকাল শুক্রবার বিকাল সোয়া ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আশুগঞ্জের আব্দুল কাদির শাহ পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপি। বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন তারা। এর পরিপ্রেক্ষিতে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি! তো এগুলো সবই স্বাভাবিক। 
 
সম্পর্কিত খবর

বিআইডব্লিউটিসির ৩ জাহাজ হচ্ছে ভাসমান হাসপাতাল

বিআইডব্লিউটিসির ৩ জাহাজ হচ্ছে ভাসমান হাসপাতাল

ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ

ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বগুড়ায় জাল এনআইডি তৈরির দায়ে একজনের কারাদ-

বগুড়ায় জাল এনআইডি তৈরির দায়ে একজনের কারাদ-

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুমিল্লায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা

কুমিল্লায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম