Logo
Logo
×

জাতীয়

ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম

ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ

ময়মনসিংহ প্রতিনিধি- ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে এসে তার স্ত্রীকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ সময় প্রবাসীর স্কুলপড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে তারা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজীব (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মোফাজ্জল মিয়ার ছেলে। ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, উপজেলার সৌদি প্রবাসীর স্ত্রী ও তার স্কুলপড়ুয়া ছেলে গ্রামের বাড়িতে বসবাস করেন। গত বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর কয়েকজন যুবক তাদের বাড়িতে এসে ছেলেকে ডেকে কুড়াল চায়। দরজা খুললে পাঁচ থেকে ছয়জন যুবক অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে প্রবেশ করে। পরে তারা ছেলেটিকে বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে বেঁধে জিম্মি করে। এসময় অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকেও জিম্মি করা হয় এবং তার ওপর দলবদ্ধ যৌন নির্যাতন চালানো হয়। এ সময় অভিযুক্তদের একজন ঘটনার ভিডিও ধারণ করে। একই সঙ্গে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় তারা। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা চলে যাওয়ার সময় ঘটনাটি প্রকাশ করলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ঘটনার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভুক্তভোগী নারী ও তার ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করা হয়। একপর্যায়ে গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে রাজীব নামে একজনকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পুলিশের দাবি, ঘটনার ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি রাজীব পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সেটি উদ্ধার করে। গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান শেখ বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে রাজীব নামে একজনকে আটক করা হয়েছে। প্রবাসীর স্ত্রী ও তার সন্তানকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস বলেন, ভুক্তভোগীর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা ও অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

সম্পর্কিত খবর

একজন নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা

একজন নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা

বিআইডব্লিউটিসির ৩ জাহাজ হচ্ছে ভাসমান হাসপাতাল

বিআইডব্লিউটিসির ৩ জাহাজ হচ্ছে ভাসমান হাসপাতাল

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বগুড়ায় জাল এনআইডি তৈরির দায়ে একজনের কারাদ-

বগুড়ায় জাল এনআইডি তৈরির দায়ে একজনের কারাদ-

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুমিল্লায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা

কুমিল্লায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম