Logo
Logo
×

জাতীয়

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ 
কুড়িগ্রাম প্রতিনিধি - কুড়িগ্রামে সারের দাবিতে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) সার গুদামে অবরুদ্ধ করে রাখেন তারা। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। কৃষকদের অভিযোগ, গাবতলা বাজারের ভাই ভাই মেশিনারিজ নামের ডিলার পয়েন্টে সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে ভোরেই সার বিতরণ করে দেওয়া হয়েছে, এমন অভিযোগে সকাল ৮টার দিকে সেখানে উপস্থিত প্রায় ৩০০ কৃষক সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা মাদারগঞ্জ-কচাকাটা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। একই সঙ্গে সার গুদামে উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুদাম এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। প্রায় চার ঘণ্টা পর দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশি নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদাম থেকে বের করে ইউএনওর গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষকদের সার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তাকেও উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত খবর

একজন নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা

একজন নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা

বিআইডব্লিউটিসির ৩ জাহাজ হচ্ছে ভাসমান হাসপাতাল

বিআইডব্লিউটিসির ৩ জাহাজ হচ্ছে ভাসমান হাসপাতাল

ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ

ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বগুড়ায় জাল এনআইডি তৈরির দায়ে একজনের কারাদ-

বগুড়ায় জাল এনআইডি তৈরির দায়ে একজনের কারাদ-

কুমিল্লায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা

কুমিল্লায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম