Logo
Logo
×

জাতীয়

মধ্যরাতে রাজধানীর ৩০০ ফিটে অভিযান, আটক ৬

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পিএম

মধ্যরাতে রাজধানীর ৩০০ ফিটে অভিযান, আটক ৬

মধ্যরাতে রাজধানীর ৩০০ ফিটে অভিযান, আটক ৬ 
ঢাকা প্রতিনিধি - রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৩০০ ফিট সড়কে অভিযান চালাচ্ছে পুলিশ। সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া এ অভিযানে রাত সোয়া ১টা পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিন বোতল হুইস্কি এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খিলক্ষেত থানার ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন বলেন, রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণে ৩০০ ফিট সড়কে নিয়মিত অভিযান চালানো হয়। চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। আমাদের অভিযান চলমান রয়েছে। এদিকে ৩০০ ফিটের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকাতেও অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে থাকা এক কর্মকর্তা জানান, ডিএমপি ও নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী হওয়ায় ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, এই সড়কটি মাদক পরিবহনের একটি রুট হিসেবে ব্যবহৃত হয় বলে তথ্য রয়েছে। এছাড়া ৩০০ ফিট এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে বলেও খবর পাওয়া যায়। নিয়মিত ছিনতাই ও কখনও কখনও ডাকাতির ঘটনাও ঘটে। ওই কর্মকর্তা আরও বলেন, নাশকতাকারীরাও এ সড়ক ব্যবহার করে থাকতে পারে। এসব অপরাধ নিয়ন্ত্রণে ৩০০ ফিট ও রূপগঞ্জ থানার পার্শ্ববর্তী এলাকায় ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। সড়কটি যাতে অপরাধীদের অবাধ চলাচলের রুট হিসেবে ব্যবহৃত না হয়, সে জন্য নিয়মিত চেকপোস্ট ও অভিযান চালানো হবে। তিনি জানান, রাত ১টা পর্যন্ত অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিন বোতল হুইস্কি এবং চেকপোস্টে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ৩০০ ফিট এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকাতেও পুলিশের অভিযান চলছে। রাত দেড়টার দিকে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি শাহ ইবনে মিজান বলেন, অপরাধ নিয়ন্ত্রণে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

সম্পর্কিত খবর

একজন নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা

একজন নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা

বিআইডব্লিউটিসির ৩ জাহাজ হচ্ছে ভাসমান হাসপাতাল

বিআইডব্লিউটিসির ৩ জাহাজ হচ্ছে ভাসমান হাসপাতাল

ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ

ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বগুড়ায় জাল এনআইডি তৈরির দায়ে একজনের কারাদ-

বগুড়ায় জাল এনআইডি তৈরির দায়ে একজনের কারাদ-

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম