Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার বের করে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

asif

asif

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার বের করে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার বের করে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২ 
চট্টগ্রাম প্রতিনিধি - জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার বের করে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- পটিয়ার জিরি ইউনিয়নের উত্তর কৈয়গ্রামের মো.মোর্শেদ আলম (৩১) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার মো.সাইদুর রহমান (৫১)। পুলিশ জানিয়েছে, গত ১১ আগস্ট সন্ধ্যা ৬টা ৭ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজারের দপ্তরের এফসিএল সেকশনে থাকা অভিযুক্তরা তাদের সহযোগীদের সঙ্গে যোগসাজশে প্রতারণার আশ্রয় নেয়। এ সময় ডকুমেন্ট ও স্বাক্ষর জাল করে অন-ডেট ও অন-চেসিস অ্যাসাইনমেন্টের কপি আসল হিসেবে ব্যবহার করা হয়। এরপর ওই জাল কাগজপত্র ব্যবহার করে পণ্যসহ একটি কন্টেইনার চট্টগ্রাম বন্দরের ১ নম্বর গেট দিয়ে বের করে নেওয়া হয়। এ ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বন্দর থানার ওসি মো. আবদুর রহিম জানান, জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট ও স্বাক্ষর নকল করে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে কন্টেইনার গায়েব করে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তায় টার্মিনাল ম্যানেজারের দপ্তরের সামনে থেকে মোর্শেদ আলম ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন ঘটনার সময় অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় জাল-জালিয়াতির মাধ্যমে পণ্যবাহী কন্টেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। 

সম্পর্কিত খবর

শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত ২ নারী কারাগারে

দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত ২ নারী কারাগারে

বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবি

বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের দাবি

বিমানবন্দর এলাকার শপিং মলে আগুন

বিমানবন্দর এলাকার শপিং মলে আগুন

৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ

৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম