Logo
Logo
×

জাতীয়

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

asif

asif

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী 
নিজস্ব প্রতিবেদক -: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশ বর্তমানে একটি ‘ডিফারেন্ট সিচুয়েশন’-এর মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের কাজকর্ম সঠিকভাবে হচ্ছে কি না, কোথায় ভুল হচ্ছে-সাংবাদিকদের তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, সরকারের কাজের সমালোচনা ও ভুলত্রুটি তুলে ধরলে তা সংশোধনের সুযোগ তৈরি হয়। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা কাজগুলো ঠিকমতো করছি কি না, আপনারা লিখবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে আমরা সেগুলো সংশোধন করতে পারি। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ভোলার প্রথম সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন। সভা শেষে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান চ্যানেল আই ভোলা জেলা প্রতিনিধি ও দৈনিক ভোলার বাণীর সম্পাদক মো. হারুন অর রশীদসহ স্থানীয় সাংবাদিক। 

সম্পর্কিত খবর

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম