Logo
Logo
×

জাতীয়

অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

asif

asif

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক -: দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, পুলিশকে দুষ্টের দমনে অত্যন্ত কঠোর ও শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে। তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন। এছাড়া অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেন। এ ব্যাপারে জনগণকে নিয়মিত অবহিত রাখা ও ব্যাপক প্রচারণার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ সময় বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বিচার-বহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ পুলিশকে নির্দেশনা দেন। সাক্ষাৎকালে আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখতে এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

ঘুমন্ত মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আটক

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

দেশে পৌঁছেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির লাশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম