Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

asif

asif

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

চট্টগ্রাম কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজেস্ব প্রতিনিধি-: চট্টগ্রাম কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গত ৩১ জুলাই তাকে কারাগারে আনা হয়েছিল। বুকে ব্যথা অনুভব করলে গত বুধবার দুপুর ২টার দিকে কারাগার থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত নুরুল ইসলাম মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মীরসরাই সদরে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে মার্কেটিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, দুপুর ২টার দিকে নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
সম্পর্কিত খবর

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম