Logo
Logo
×

জাতীয়

দিনাজপুরের ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত, বাবা গুরুতর আহত

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

দিনাজপুরের ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত, বাবা গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি- দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে একই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মেয়েটির বাবা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পা বেগম, তার মেয়ে নুসাইফা আক্তার ও বাবা ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তারা জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিন জনই সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় মেয়েটির বাবা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এ সময় মেয়েটির বাবা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 
সম্পর্কিত খবর

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম