Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তানের অভিনন্দন

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তানের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি- বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ডের ঢাকার দূতাবাস। একইসঙ্গে তাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়। গতকাল শুক্রবার দুপুরে পাকিস্তান দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ আলী জারদারির অভিনন্দনের বিষয়টি জানানো হয়। ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন। দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে আগ্রহী সুইজারল্যান্ড। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিনন্দনবার্তায় আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ অগ্রগতি অব্যাহত রাখবে এবং দেশের মানুষের কল্যাণে আরও এগিয়ে যাবে। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে ঘনিষ্ঠ বন্ধন রয়েছে। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন। আসিফ আলী জারদারি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার করতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার প্রত্যাশা করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতা গভীর করার সুযোগ তৈরি করবে। অভিনন্দনবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন আসিফ আলী জারদারি। এর আগে ঢাকার চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনও মির্জা ফখরুলকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়। গত বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৭টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়। বিকাল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। গতকাল শুক্রবার সন্ধ্যায় মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ নেন। 

সম্পর্কিত খবর

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম