Logo
Logo
×

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

asif

asif

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

বিশেষ প্রতিনিধি - লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। 

সম্পর্কিত খবর

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

স্ত্রী চলে যাওয়ায় শ্যালককে হত্যা: এক মাস পর মিললো কঙ্কাল

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

লংমার্চ সফল করতে সরকারের সহযোগিতা চইল জামায়াত

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্র

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

ভুল ধরিয়ে দেবেন, সংশোধনের চেষ্টা করব: তথ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম