Logo
Logo
×

লাইফ স্টাইল

চোখের ইনফেকশন থেকে সতর্ক থাকুন

asif

asif

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

চোখের ইনফেকশন থেকে সতর্ক থাকুন

স্বাস্থ্যপাতা: সারা দেশেই ছড়িয়ে পড়েছে চোখ ওঠা বা কঞ্জাংটিভাইটিস রোগ, যা চোখের প্রদাহ বা ইনফেকশন হিসেবে পরিচিত। প্রচলিতভাবে চোখ ওঠা বলতে চোখ লাল বা গোলাপি (পিংক আই) হওয়া বোঝানো হয়, তবে এই চোখ লাল হওয়া একটি উপসর্গ মাত্র। বিভিন্ন কারণে চোখ লাল হলেও ভাইরাস বা ব্যাক্টেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার প্রোকপই বেশি দেখা যায়। সাধারণত একচোখ আক্রান্ত হয়ে থাকে।
পরে অন্য চোখও ভাইরাস বা ব্যাক্টেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে।
লক্ষণ
চোখ লাল বা গোলাপি হওয়া
জ¦ালাপোড়া, অস্বস্তি বা হালকা ব্যথার অনুভূতি
আলোতে তাকাতে কষ্ট হওয়া
ঘুম থেকে ওঠার পর চোখের পাতা দুটি একত্রে লেগে থাকে। চোখ থেকে শ্লেষ্মাজাতীয় পদার্থ বের হতে থাকে ও হলুদ রঙের পুঁজ সৃষ্টি হয়
সবার ক্ষেত্রে উপসর্গগুলো একসঙ্গে দেখা দেয় না, কিছুকিছু উপসর্গ ভিন্ন ভিন্ন্ন মাত্রায় দেখা দিতে পারে। সাধারণত সাত থেকে আট দিনের মধ্যে উপসর্গগুলোর তীব্রতা কমে আসে।
কিভাবে ছড়ায়?
ভাইরাসের কারণে প্রদাহ হলে এটি চোখ থেকে আমাদের হাতে চলে আসে। এরপর সেই হাত দিয়ে আমরা যা কিছুই স্পর্শ করি না কেন সেখানে ভাইরাস চলে যায়। যেমন-ব্যবহৃত তোয়ালে, বিছানার চাদর, বালিশের কাভার, মুঠোফোন ইত্যাদির মাধ্যমে ভাইরাস ছড়ায়। কারো সঙ্গে হাত মেলালেও ভাইরাস ছড়াতে পারে।
কুসংস্কার
আক্রান্ত রোগীর চোখের দিকে তাকালেই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগে আক্রান্ত হবে, এটি মোটেও ঠিক না।
করণীয়
ভাইরাসজনিত চোখ ওঠার তেমন কোনো চিকিৎসা নেই। সাধারণত সাত থেকে আট দিন পর এমনিতেই সেরে যায়। রোগটি সর্বত্র ছড়িয়ে পড়া প্রতিরোধে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি-
♦ চোখের পানি বা ময়লা মোছার জন্য আলাদা তোয়ালে বা রুমাল ব্যবহার করতে হবে
♦ বাইরের ধুলাবালি বা বাহ্যিক আঘাত থেকে রক্ষা পেতে চোখে কালো চশমা পরতে হবে। কালো চশমা পরলে চোখের ময়লাও বাইরে থেকে দেখা যায় না।
♦ ঘন ঘন পানির ঝাপটা না দেওয়াই ভালো
♦ চোখের পাতা বেশি ফুলে গেলে ঠা-া ছেঁক দেওয়া যেতে পারে     
♦ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেওয়া যাবে না
♦ ঘন ঘন চোখ ঘষা বা চুলকানো যাবে না, একটু পর পর হাত ধুতে হবে
আক্রান্ত ব্যক্তিকে এ সময় বাসায় থাকতে পরামর্শ দেওয়া হয়। তার ব্যবহৃত জিনিসপত্রও কিছুটা আলাদা রাখা ভালো।
পরামর্শ দিয়েছেন-
ডা. তাসরুবা শাহনাজ
কনসালট্যান্ট, বসুন্ধরা আই হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঢাকা

সম্পর্কিত খবর

স্থূলতা প্রতিরোধে খাদ্যাভ্যাস

স্থূলতা প্রতিরোধে খাদ্যাভ্যাস

কতদিন পরপর চুল পরিষ্কার করা উচিত

কতদিন পরপর চুল পরিষ্কার করা উচিত

অফিসে ক্লান্তি দূর করার কিছু সহজ উপায়

অফিসে ক্লান্তি দূর করার কিছু সহজ উপায়

শিশু অবাধ্য হলে করণীয়

শিশু অবাধ্য হলে করণীয়

সবজি ও ফলে হতে পারে অ্যালার্জি

সবজি ও ফলে হতে পারে অ্যালার্জি

অতিরিক্ত ঘুমে হতে পারে যেসব ক্ষতি

অতিরিক্ত ঘুমে হতে পারে যেসব ক্ষতি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম