Logo
Logo
×

আন্তর্জাতিক

মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি

asif

asif

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি

 বিদেশ প্রতিবেদক- : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তরুণদের মাদকের বিরুদ্ধে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মাদক কিছু সময়ের জন্য ‘উন্মাদনা’ বা আনন্দ দিতে পারে, কিন্তু তা শেষ পর্যন্ত একজনের পুরো কর্মজীবন ও ব্যক্তিগত জীবনকে নিচে নামিয়ে দেয়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। গতকাল রোববার ভার্চুয়ালি ‘উন্নত ভারতের জন্য মাদকমুক্ত তরুণ শপথ অভিযান’ এর উদ্বোধন করে মোদি বলেন, উন্নত ভারত গড়তে হলে দেশের তরুণদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। আর সে জন্য সব ধরনের মাদক থেকে দূরে থাকা জরুরি। তিনি বলেন, শত্রু দেশগুলোও তাদের সন্ত্রাসী পরিকল্পনার অংশ হিসেবে মাদকের সরবরাহ ব্যবহার করে। কারণ তারা জানে, তরুণরাই দেশের ভবিষ্যৎ। মাদকাসক্তদের ঘিরে সমাজে প্রচলিত নেতিবাচক ধারণা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা মাদকাসক্তি কাটিয়ে ফিরে আসেন, তারা যোদ্ধা। সমাজের উচিত তাদের সম্মান দেওয়া, আপন করে নেওয়া এবং দ্বিতীয় সুযোগ করে দেওয়া। মোদি বলেন, ‘নেশা মুক্ত যুব সমাজ’ কেবল একজন ব্যক্তির নয়, পরিবার, সমাজ এবং সর্বোপরি জাতির অঙ্গীকার। উন্নত ভারত গড়ার লক্ষ্যে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও আত্মবিশ্বাসী রাখতে মাদক থেকে দূরে রাখাই এই কর্মসূচির উদ্দেশ্য। তিনি সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের যেন মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করা যায় এবং তারা সব সময় সতর্ক থাকে। মোদি জানান, গতকাল রোববার থেকেই দেশজুড়ে ‘নশা মুক্ত যুব সমাজ’ অভিযান শুরু হয়েছে। এটি আগামী ১০০ সপ্তাহ ধরে চলবে। প্রতি রোববার শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, ধ্যান, আধ্যাত্মিকতা ও সেবামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, আগামী ১০০টি রোববার হবে মাদকমুক্ত ভারতের পথে ১০০টি শক্তিশালী পদক্ষেপ। মাদকের বিরুদ্ধে এই অভিযানে সরকার তরুণদের পাশে রয়েছে বলেও জানান মোদি। তিনি বলেন, দেশজুড়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগের তুলনায় গ্রেফতার বেড়েছে কয়েক গুণ এবং হাজার হাজার কোটি রুপির মাদক জব্দ করা হয়েছে, যা এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের প্রমাণ।

 

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু

গ্রেপ্তারের আশঙ্কা উপেক্ষা করে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু

গ্রেপ্তারের আশঙ্কা উপেক্ষা করে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু

ওমানের হরমুজ প্রণালি নিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ওমানের হরমুজ প্রণালি নিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

নতুন করে ব্যাপক সামুদ্রিক টহল বাড়িয়ে দিয়েছে চীন

নতুন করে ব্যাপক সামুদ্রিক টহল বাড়িয়ে দিয়েছে চীন

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম