Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

asif

asif

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:৫৫ পিএম

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

এফএনএস বিদেশ : ইউক্রেনের উত্তরাঞ্চল সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার শহরের সামরিক প্রশাসনের প্রধান এ তথ্য জানিয়েছেন। শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই ক্রিভোশেইনকো বলেন, ‘একটি ডাকঘরে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহত একজন ৪৯ বছর বয়সী পুরুষ। অপর ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। ইউক্রেনের দক্ষিণাঞ্চল জাপোরিঝঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান ‘শত্রæপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।’ কিয়েভ অঞ্চলে সামরিক সরঞ্জাম প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর এসব হামলা হলো। ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছিলেন। এদিকে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর গতকাল শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বেলগোরোদ শহরে ‘শত্রæপক্ষ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। তিনি বলেন, ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রæত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় রাস্তায় ক্ষয়ক্ষতি ও আগুনের ঘটনা ঘটেছে, যা দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’
 
সম্পর্কিত খবর

ভ‚মিকম্পের এক মাস পর নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করল ভেনেজুয়েলা

ভ‚মিকম্পের এক মাস পর নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করল ভেনেজুয়েলা

১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা বাহরাইন ও কুয়েতের

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা বাহরাইন ও কুয়েতের

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও হচ্ছে না কাজ, আরও একাধিক দাবি বিক্ষোভকারীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও হচ্ছে না কাজ, আরও একাধিক দাবি বিক্ষোভকারীদের

চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন নউল, সরিয়ে নেওয়া হলো ২০ হাজারের বেশি মানুষ

চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন নউল, সরিয়ে নেওয়া হলো ২০ হাজারের বেশি মানুষ

অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম