Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিপাইনের আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

asif

asif

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম

ফিলিপাইনের আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে দেশটির রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এসএফ-২৬০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমান দুটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, সংঘর্ষের পর দুটি বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় চার পাইলটের মৃত্যু হলেও অন্য কেউ হতাহত হননি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির বিমান বাহিনী। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসএফ-২৬০ মডেলের সব সামরিক বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে গত মে মাসে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায়ও দুই পাইলট নিহত হয়েছিলেন।

 

সম্পর্কিত খবর

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভারতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় সরিয়ে নেওয়া হচ্ছে লোকজন

ভারতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় সরিয়ে নেওয়া হচ্ছে লোকজন

অরুণাচলে আকাশপথে বাহিনী পাঠাচ্ছে ভারত

অরুণাচলে আকাশপথে বাহিনী পাঠাচ্ছে ভারত

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম