Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনায় ৫টি ড্রোন ভূপাতিতের দাবি জোটের

asif

asif

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনায় ৫টি ড্রোন ভূপাতিতের দাবি জোটের

বিদেশ প্রতিনিধি-: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল বুধবার জানিয়েছে, সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোনকে তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনা অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।’ রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পরবর্তী আরেকটি পোস্টে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। তবে ড্রোনগুলো কারা ছুড়েছে, তা উল্লেখ করেননি আল-মালিকি। পরে তিনি জানান, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের বাহিনী সৌদি ভূখ-ের গভীরে কোনো অভিযান চালায়নি। ইরানের সমর্থনপুষ্ট হুতিদের হামলায় চলতি মাসে সৌদি আরব ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। কয়েক বছরের মধ্যে এটিই ছিল সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা। গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হচ্ছে। মদিনা নগরীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক ও মসজিদে নববীর অবস্থিত। মক্কার পাশাপাশি মদিনাও ইসলামের অন্যতম পবিত্র নগরী। হুতিরা এ দুই নগরীকে হামলার বাইরে রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
 

সম্পর্কিত খবর

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

আগুনে পুড়তে থাকা জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে ১৩ জনের মৃত্যু

স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভারতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় সরিয়ে নেওয়া হচ্ছে লোকজন

ভারতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় সরিয়ে নেওয়া হচ্ছে লোকজন

অরুণাচলে আকাশপথে বাহিনী পাঠাচ্ছে ভারত

অরুণাচলে আকাশপথে বাহিনী পাঠাচ্ছে ভারত

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম