Logo
Logo
×

আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩

asif

asif

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৩

বিশেষ প্রতিনিধি-: সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চল ভ্যালেস ক্যান্টনে বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। ভ্যালেস ক্যান্টন পুলিশ গত বুধবার এক বিবৃতিতে জানায়, গত মঙ্গলবার বিকেলে ছোট একটি বিমানে থাকা তিনজনই দুর্ঘটনায় নিহত হন। নিহতদের পরিচয় গত বুধবার পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে পুলিশ। আর এ কারণে তারা বিবৃতি দিতে দেরি করে। পুলিশের তথ্য অনুযায়ী, এক ইঞ্জিনের সার্কাস এসআর২২টি মডেলের হালকা বিমানটি টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করেছিল। পরে ভ্যালেস ক্যান্টনের লেউকারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তিনটি হেলিকপ্টার ও দুইজন উদ্ধারকর্মী সেখানে পাঠানো হয়। তবে ঘটনাস্থলে পৌঁছে তারা বিমানে থাকা তিনজনেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কীভাবে বিমানটি পাহাড়ের ঢালে গিয়ে আছড়ে পড়ল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। সূত্র: আনাদোলু এজেন্সি
 

সম্পর্কিত খবর

ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে

ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া

১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ইইউ

১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ইইউ

তানজানিয়ার জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ১

তানজানিয়ার জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ১

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম