Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

asif

asif

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

বিশেষ প্রতিনিধি-: সৌদি আরবের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল বুধবার হুতিরা জানায়, স্থানীয়ভাবে তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি যুদ্ধবিমানটিকে ভূপাতিত করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, ‘আল্লাহর সাহায্য ও অনুগ্রহে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’ তার দাবি, ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানটি সামরিক তৎপরতার সমর্থনে ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয়। সারি বলেন, বিমানটিকে স্থানীয়ভাবে তৈরি একটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সৌদি আরব হুতিদের বিরুদ্ধে ৪৫০টি বিমান হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে হুথিরা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হামলা চালিয়েছেÑ সৌদি আরবের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ওই হুতি মুখপাত্র। তিনি বলেন, ‘আমাদের অভিযান সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। এসব স্থাপনা পবিত্র স্থানগুলো (মক্কা ও মদিনা) থেকে অনেক দূরে।’ ইয়েমেনে জুলাইয়ে গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর সঙ্গে হুতিদের আবারও সংঘর্ষ চলছে। এর পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করেছে হুতিরা। লোহিত সাগরে সৌদি আরবের জাহাজগুলোতেও তারা হামলা চালাচ্ছে। গত সপ্তাহে আকস্মিক এক অভিযানে হুতিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এবং বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বাব আল-মান্দাব প্রণালিটি সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ

মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে প্রাদুর্ভাব

যুক্তরাষ্ট্রে হামে আরও একজনের মৃত্যু, বাড়ছে প্রাদুর্ভাব

দ. আফ্রিকার নাগরিকদের ভিসায় বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

দ. আফ্রিকার নাগরিকদের ভিসায় বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

সৌদিতে কয়েক দিনের মধ্যেই তেল ফুরিয়ে যাওয়ার আশঙ্কা

সৌদিতে কয়েক দিনের মধ্যেই তেল ফুরিয়ে যাওয়ার আশঙ্কা

ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের

ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম