Logo
Logo
×

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি

asif

asif

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি

বিশেষ প্রতিনিধি-: অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় ২৫০ ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। এ সময় ইসরায়েলি সেনাদের সুরক্ষায় তারা সেখানে প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশের অনুমতি রয়েছে। তবে সেখানে প্রার্থনা বা ধর্মীয় আচার পালন করার অনুমতি নেই। ১৯৬৭ সালে ইসরায়েল ও বিভিন্ন পুক্ষের মধ্যে প্রতিষ্ঠিত ‘স্ট্যাটাস কো’ ব্যবস্থার অধীনে এই নিয়ম চালু রয়েছে। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি দীর্ঘদিন ধরেই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম স্পর্শকাতর এলাকা। ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দায়িত্ব নেওয়ার পর থেকে সেখানে উত্তেজনা আরও বেড়েছে। ২০২২ সালে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি একাধিকবার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন। এসব ঘটনাকে ফিলিস্তিনিরা পবিত্র স্থানের মর্যাদা ও দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখছেন। আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ ও সেখানে ধর্মীয় আচার পালনের ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা
 
সম্পর্কিত খবর

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ

ড্রোন হামলা থেকে বাঁচতে দুবাইয়ের নতুন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক থাকবে মাটির নিচে

ড্রোন হামলা থেকে বাঁচতে দুবাইয়ের নতুন বিমানবন্দরে জ্বালানি ট্যাংক থাকবে মাটির নিচে

নতুন দূতাবাস খুলে ইসরাইলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া

নতুন দূতাবাস খুলে ইসরাইলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া

আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান

আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান

ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে

মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম