বিশেষ প্রতিনিধি- : আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ০.৪ শতাংশ বেড়েছে। কমেছে প্লাটিনামের দাম আর প্যালাডিয়ামের দাম ছিল স্থির। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট রুপার দাম বেড়ে প্রতি আউন্সে ৬৭.৫২ ডলারে উঠেছে। অন্যদিকে, প্লাটিনামের দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্সে ১ হাজার ৮৮১.৫৬ ডলারে নেমেছে। আর প্যালাডিয়ামের দামে কোনো পরিবর্তন হয়নি। ধাতুটির দাম প্রতি আউন্সে ১ হাজার ৩৫৩.৫৫ ডলারে স্থির রয়েছে। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী ৪টা ১৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১৪ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৭ দশমিক ২০ ডলারে নেমেছে। সূত্র: রয়টার্স
