Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের হাতে ১৯০ পারমাণবিক ওয়ারহেড, আরও বাড়ার আভাস

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

ভারতের হাতে ১৯০ পারমাণবিক ওয়ারহেড, আরও বাড়ার আভাস

বিশেষ প্রতিনিধি- : ভারতের কাছে বর্তমানে প্রায় ১৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস)। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬০টির বেশি ওয়ারহেড কার্যকর পারমাণবিক উৎক্ষেপণ ব্যবস্থার জন্য রয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির সঙ্গে যুক্ত আরও প্রায় ৩০টি ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এফএএসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রোজেক্টের পরিচালক হ্যান্স ক্রিস্টেনসেনের ‘ইনডিয়াস নিউক্লিয়ার ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। উন্মুক্ত তথ্য, রাষ্ট্রীয় উৎসের তথ্য এবং বাণিজ্যিক স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সাম্প্রতিক বছরগুলোতে তার পারমাণবিক অস্ত্রভা-ার আধুনিকায়ন করে চলেছে। কয়েকটি নতুন অস্ত্র ব্যবস্থা ইতোমধ্যে মোতায়েন হয়েছে, আরও কয়েকটি তৈরি হচ্ছে। এগুলো পারমাণবিক সক্ষম বিমান, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ও সমুদ্রভিত্তিক ব্যবস্থার পরিপূরক বা বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। ২০২৬ সালের শুরুতে ইন্টারন্যাশনাল প্যানেল অন ফিসাইল ম্যাটেরিয়ালসের হিসাব অনুযায়ী, ভারতের কাছে প্রায় ৭৩০ কেজি অস্ত্র-গ্রেড প্লুটোনিয়াম রয়েছে, যার সম্ভাব্য তারতম্য প্রায় ১৭০ কেজি। এদিকে প্রতি ওয়ারহেডে আনুমানিক ৪ কেজি প্লুটোনিয়াম প্রয়োজন হলে এই মজুত দিয়ে ১৪০ থেকে ২২৫টি ওয়ারহেড তৈরি করা সম্ভব। তবে অস্ত্রের নকশা সম্পর্কে অনিশ্চয়তার কারণে এই হিসাব পুরোপুরি নির্ভুল নয়। এফএএস বলছে, ভারত তার সব প্লুটোনিয়াম অস্ত্র তৈরিতে ব্যবহার করেনি, কিছু মজুত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ১৯৯৮ সালের পারমাণবিক পরীক্ষায় ফিশন নকশা যাচাই হলেও বুস্টেড ফিশন ও থার্মোনিউক্লিয়ার অস্ত্র বিষয়ে ভারতের সক্ষমতা এখনো অনিশ্চিত। ভারত ১৯৯৮ সালের পরীক্ষার পর ‘নো-ফার্স্ট-ইউজ’ (এনএফইউ) নীতি গ্রহণ করে এবং এখনো তা অনুসরণ করছে। সরকারের ভাষ্য, ভারতের লক্ষ্য হলো ‘বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধক্ষমতা’ বজায় রাখা। প্রতিবেদনের মতে, ভবিষ্যতে ভারতের পারমাণবিক অস্ত্রভা-ার আরও বাড়তে পারে। তবে এর আকার শুধু প্লুটোনিয়ামের মজুতের ওপর নয়, কতগুলো ও কী ধরনের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম উৎক্ষেপণ ব্যবস্থা ভারতের হাতে রয়েছে, তার ওপরও নির্ভর করবে। সূত্র: ইন্ডিয়া টুডে

সম্পর্কিত খবর

নতুন দূতাবাস খুলে ইসরাইলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া

নতুন দূতাবাস খুলে ইসরাইলের মিত্র হচ্ছে স্লোভেনিয়া

আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান

আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান

ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে

মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে

বিশ্বে মূল্যবান ধাতুর বাজারে মিশ্র প্রবণতা

বিশ্বে মূল্যবান ধাতুর বাজারে মিশ্র প্রবণতা

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম