Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ৫২

asif

asif

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ৫২

বিশেষ প্রতিনিধি- নাইজেরিয়ার উত্তর-পশ্চিাঞ্চলীয় সোকাটো রাজ্যে ধানের ক্ষেতে কাজ করতে যাওয়া কৃষক ও শ্রমিকদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোকোটো রাজ্যের গোরোনিও এলাকায় গোরাউ শহরের কাছে নদী পার হওয়ার সময় গত বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত যাত্রীবহন ও দেশটির নদীপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নৌকাটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সোকোটো অঞ্চলের অপারেশন প্রধান তুকুর আবুবকর জানান, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে মোট ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক চলছে। ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির স্থানীয় ব্যবস্থাপক আব্দুলকাদির ইউসুফ জানান, উদ্ধার করা মরদেহের মধ্যে বেশ কয়েকজন শিশু ও নারী রয়েছে। সোকোটো স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে তদারকি চালাচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নৌকাটিতে ৭০ জনেরও বেশি যাত্রী ছিলেন, যা এর স্বাভাবিক ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। নাইজেরিয়ায় প্রায়ই এমন ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটছে। দেশটির নৌ-পরিবহন খাতে দুর্বল তদারকি, ফিটনেসবিহীন ট্রলার ব্যবহার ও অতিরিক্ত যাত্রী পরিবহনের প্রবণতাই এসব প্রাণহাণির প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত খবর

মানবদেহে শূকরের কিডনি কাজ করলো রেকর্ড ২৭১ দিন

মানবদেহে শূকরের কিডনি কাজ করলো রেকর্ড ২৭১ দিন

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫২, নিখোঁজ কত?

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২৫২, নিখোঁজ কত?

টুথপেস্টের টিউবে মাদক পাচার, ভিয়েতনামে ১১ জনের মৃত্যুদ

টুথপেস্টের টিউবে মাদক পাচার, ভিয়েতনামে ১১ জনের মৃত্যুদ

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

নেপালের জলবিদ্যুৎ টানেলে ৯ শতাধিক মানুষ আটকা

নেপালের জলবিদ্যুৎ টানেলে ৯ শতাধিক মানুষ আটকা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম