Logo
Logo
×

জাতীয়

চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত

asif

asif

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম

চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি-: যশোরের চৌগাছায় পিকআপভ্যানের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই সহপাঠী আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জুবায়ের নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে। আহত লিখন (১৫) ও ফাহিম (১৫) একই গ্রামের বাসিন্দা। তারা চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, জুবায়ের, লিখন ও ফাহিম তিনজন একই মোটরসাইকেলে প্রাইভেট পড়তে রওনা হয়। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ স্কুলছাত্র জুবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
সম্পর্কিত খবর

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

বিকট শব্দে আতঙ্কিত এলাকাবাসী,ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র করে অবৈধ সংযোগের চেষ্টা

বিকট শব্দে আতঙ্কিত এলাকাবাসী,ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র করে অবৈধ সংযোগের চেষ্টা

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

কক্সবাজারে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

কক্সবাজারে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম