Logo
Logo
×

জাতীয়

ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

asif

asif

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি-: ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়িচাপায় সমর আলী (৩৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমর আলী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুড়ালচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পিকআপযোগে ঢাকা থেকে খুলনায় পাইলিংয়ের কাজে যাচ্ছিলেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহম্মেদ বলেন, ঢাকা থেকে ৮-৯ জনের একটি নির্মাণ শ্রমিকের দল খুলনা যাওয়ার সময় ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিকআপ থামিয়ে চা পান করছিলো। এ সময় ওই দলের সমর আলী মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে আসেন। পরে ফিরে আসার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সম্পর্কিত খবর

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

বিকট শব্দে আতঙ্কিত এলাকাবাসী,ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র করে অবৈধ সংযোগের চেষ্টা

বিকট শব্দে আতঙ্কিত এলাকাবাসী,ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র করে অবৈধ সংযোগের চেষ্টা

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত

চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম