Logo
Logo
×

সম্পাদকীয়

শিশু ধর্ষণ রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে

asif

asif

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম

শিশু ধর্ষণ রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে

বাংলাদেশে ধর্ষণ এখন গুরুতর সামাজিক সংকট। সাম্প্রতিক তথ্য বলছে, ভুক্তভোগীদের বড় অংশই শিশু এবং এসব ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে। প্রতিটি ঘটনা সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুযায়ী, গত জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত দেশে অন্তত ২৩৬ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ৫৭ জনের বয়স ছিল ৬ বছরের কম। ৬ বছরের কম বয়সীদের মধ্যে ৫টি শিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ধর্ষণের শিকার ১০১ জনের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে, যার মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ছিল ৭টি। ৭৮ জনের বয়স ১৩-১৮ বছর, তাদের মধ্যে ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। মহিলা পরিষদের হিসাব অনুযায়ী, আগস্ট মাসে নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ২৩৮ শিশু ও কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। সংগঠনগুলো মূলত গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে পরিসংখ্যান তৈরি করে। অনেক ঘটনার সংবাদ প্রকাশ না হওয়ায় তা হিসাবের বাইরে থেকে যায়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই বছরের প্রথম সাত মাসের তুলনায় চলতি বছর একই সময়ে শিশু ধর্ষণের মামলার সংখ্যা বেশি। গত জানুয়ারি-জুলাই পর্যন্ত শিশু ধর্ষণের ১ হাজার ৪৮৫টি মামলা হয়েছে। গত বছরের একই সময়ে মামলার সংখ্যা ছিল ৯৯৮টি। আর ২০২৪ সালের প্রথম সাত মাসে মামলা হয়েছিল ৭৫১টি। চলতি বছরের প্রথম সাত মাসে গত বছরের একই সময়ের থেকে ৪৯ শতাংশ এবং ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ মামলা বেড়েছে। সাধারণ শিশুরা তাদের সঙ্গে কোনো যৌন সহিংসতার ঘটনা ঘটলে কার কাছে বলবে, কীভাবে বলবে, সেসব বুঝতে পারে না। তারা বিষয়গুলো ঠিকভাবে জানেও না। ফলে ঘটনা প্রকাশ পেতে দেরি হয়। অনেক ক্ষেত্রে গোপনই থেকে যায়। বেশির ভাগ ক্ষেত্রে পরিচিতরাই তাদের লক্ষ্যবস্তু বানায়। কন্যাশিশুদের ওপর যৌন সহিংসতা কমাতে অপরাধের পর মামলা ও বিচার নিশ্চিত করার পাশাপাশি পরিবারে শিশুর সঙ্গে নিরাপদ যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ জানানোর ব্যবস্থা, শিক্ষক ও কর্মীদের জবাবদিহি, শিশুবান্ধব চিকিৎসাসেবা এবং নির্যাতনের অভিযোগ পাওয়ামাত্র শিশুকে নিরাপদ পরিবেশে নেওয়ার ব্যবস্থা কার্যকর জরুরি।
 

সম্পর্কিত খবর

অপারেটর নয়, আগে ভাবতে হবে গ্রাহকের স্বার্থ

অপারেটর নয়, আগে ভাবতে হবে গ্রাহকের স্বার্থ

বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ হোক

বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ হোক

সড়ক দুর্ঘটনা বাড়াচ্ছে প্রাণহানি নিরাপদ যাতায়াত নিশ্চিত করা জরুরি

সড়ক দুর্ঘটনা বাড়াচ্ছে প্রাণহানি নিরাপদ যাতায়াত নিশ্চিত করা জরুরি

অনিয়ন্ত্রিত অটোরিকশায় বাড়ছে ভোগান্তি শৃঙ্খলা ফেরাতে কার্যকর ব্যবস্থাপনা জরুরি

অনিয়ন্ত্রিত অটোরিকশায় বাড়ছে ভোগান্তি শৃঙ্খলা ফেরাতে কার্যকর ব্যবস্থাপনা জরুরি

প্রবাসীদের সুরক্ষায় ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

প্রবাসীদের সুরক্ষায় ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়

মাদকের সর্বগ্রাসী বিস্তার  কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই

মাদকের সর্বগ্রাসী বিস্তার কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম