Logo
Logo
×

সম্পাদকীয়

খাদ্যে ভেজালের বিস্তার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে

asif

asif

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম

খাদ্যে ভেজালের বিস্তার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে

খাদ্যে ভেজালের বিস্তার
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নজরদারি বাড়াতে হবে
দেশে খাদ্যে ভেজালের সমস্যা দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় এর ব্যাপ্তি নতুন করে উদ্বেগ তৈরি করছে। বাজারে দুধ, মসলা, মাংস, মাছ, মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার থেকে শুরু করে বিভিন্ন খাদ্যপণ্যে ভেজাল ও দূষণের ঘটনা দিনকে দিন বেড়েই যাচ্ছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১ হাজার ৭৫৬টি খাদ্যনমুনা পরীক্ষা করে ৫৮৬টিতে অর্থাৎ ৩৩ দশমিক ৪ শতাংশে ভেজাল বা দূষণ পাওয়া গেছে। এর মধ্যে ১১২টি নমুনায় সরাসরি ভেজাল উপাদান শনাক্ত হয়েছে। একই সময়ে কিছু খাদ্যপণ্যে নিষিদ্ধ রাসায়নিক ও ক্ষতিকর উপাদানের উপস্থিতিও ধরা পড়েছে। বাজারে চিংড়িতে জেলি, দুধে ডিটারজেন্ট ও জেলি মেশানো এবং পচা মাংস বিক্রি যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠছে। সরকার কর্তৃক ভেজাল খাদ্যের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা হলেও উৎপাদন ও বাজারজাতের বিভিন্ন পর্যায়ে অনিয়ম এখনো বন্ধ হয়নি। খাদ্যে ভেজালের সবচেয়ে বড় প্রভাব পড়ে জনস্বাস্থ্যে। নিষিদ্ধ রাসায়নিক, অতিরিক্ত কীটনাশক, ক্ষতিকর রং কিংবা দূষিত উপাদান নিয়মিত খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করলে তা তাৎক্ষণিক অসুস্থতার পাশাপাশি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য এর প্রভাব আরও মারাত্মক হতে পারে। ভেজাল বন্ধে সবচেয়ে বড় প্রয়োজন উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে কার্যকর নজরদারি। শুধু বাজারে অভিযান চালিয়ে জরিমানা করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারখানা, গুদাম, পরিবহনব্যবস্থা ও বাজারজাতকারীদের নিয়মিত তদারকির আওতায় আনতে হবে। খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা আরও বাড়াতে হবে এবং পরীক্ষার ফল দ্রুত প্রকাশের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ভেজাল প্রমাণিত হলে শুধু জরিমানা নয়, পুনরায় একই অপরাধ করলে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু ভোক্তা অধিকার রক্ষার বিষয় নয়; এটি জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম শর্ত। নিয়মিত নজরদারি, দ্রুত পরীক্ষা, কঠোর আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা গেলে খাদ্যে ভেজালের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে আমি মনে করি।
 

সম্পর্কিত খবর

নারী ও শিশু নির্যাতন বাড়ছে অপরাধ দমনে আইনের কার্যকর প্রয়োগ জরুরি

নারী ও শিশু নির্যাতন বাড়ছে অপরাধ দমনে আইনের কার্যকর প্রয়োগ জরুরি

খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি

খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি

চলমান জ্বালানিসংকট  অর্থনীতি রক্ষায় জরুরি পদক্ষেপ প্রয়োজন

চলমান জ্বালানিসংকট অর্থনীতি রক্ষায় জরুরি পদক্ষেপ প্রয়োজন

মাদকের থাবায় বিপন্ন সমাজ প্রতিরোধে কঠোর নজরদারি ও কার্যকর পুনর্বাসন জরুরি

মাদকের থাবায় বিপন্ন সমাজ প্রতিরোধে কঠোর নজরদারি ও কার্যকর পুনর্বাসন জরুরি

জ্বালানি সংকট ও সৌরবিদ্যুৎ বাস্তবায়ন করাই হবে মূল চ্যালেঞ্জ

জ্বালানি সংকট ও সৌরবিদ্যুৎ বাস্তবায়ন করাই হবে মূল চ্যালেঞ্জ

গণপরিবহনে নৈরাজ্য যাত্রীবান্ধব ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন

গণপরিবহনে নৈরাজ্য যাত্রীবান্ধব ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম