Logo
Logo
×

অপরাধ

দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

asif

asif

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম

দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

এফএনএস: বাংলাদেশি সীমান্তে পুশইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় বিএসএফ। দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ভোরে এই দুই সীমান্তে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় বিএসএফ। এ ঘটনার পর দুই সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিনাজপুরের বিরামপুরে উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্তে ভারত থেকে ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের এই এই চেষ্টা প্রতিহত করেছে বিজিবিসহ গ্রামবাসী। বর্তমানে ৯ জন খিয়ারমাহমুদপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করেছে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোর ৪টার দিকে ভারত থেকে ৮ জন নারী এবং একজন তৃতীয় লিঙ্গের একজন খিয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি বিজিবি এবং স্থানীয় জনগণ টের পেয়ে প্রতিহত করে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করেছে। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম