Logo
Logo
×

ক্রিকেট

দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেলো টাইগার ইমার্জিং দল

asif

asif

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম

দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেলো টাইগার ইমার্জিং দল

একই দিনে বাংলাদেশ নারী এবং পুরুষ ইমার্জিং দল মাঠে নেমেছিল। নারীরা জয়ের দেখা না পেলেও পুরুষদের দল জিতেছে। ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে হেরেছিল টাইগার ইমার্জিং দল। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ইউএসএসএ তুলেছিল ২৪৮ রানের সংগ্রহ। দুই ওপেনার লুডউইচ এবং জেসন হাঁকিয়েছেন ফিফটি। ৭১ বলে ৭২ রান করেছেন লুডউইচ। জেসন খেলেছেন ৭৩ বলে ৭৯ রানের ইনিংস। বাকিরা সেভাবে আলো ছড়াতে পারেননি। ২৪৮ রানে থেমেছে ইউএসএসএ। বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে ৫ উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন। ২ উইকেট নেন রহনতদৌলা বর্ষণ। ১টি করে উইকেট তোলেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান এবং আমিনুল ইসলাম বিপ্লব। জবাব দিতে নেমে বাংলাদেশের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ৩৯ বলে ৩৪ রান করেছেন। তিনে নামা শাহাদাত হোসেন দিপু ১২ বলে করেছেন ১৮ রান। ৪র্থ উইকেটে ইফতিখার আহমেদ ইফতি এবং মাহিদুল ইসলাম অঙ্কন জুটি বাঁধেন। ৮৫ বলে ৭১ রান করে টিকে ছিলেন ইফতি। অন্যদিকে ৬৮ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন অঙ্কন। ৩৬ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে বাংলাদেশ ইমার্জিং। এরপর ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে ২৬ রানে জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশ ইমার্জিং দলকে।

 

সম্পর্কিত খবর

ইংল্যান্ডের সামনে পাত্তাই পেলোনা শ্রীলঙ্কা

ইংল্যান্ডের সামনে পাত্তাই পেলোনা শ্রীলঙ্কা

যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে ছিলেন সূর্যবংশী

যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে ছিলেন সূর্যবংশী

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত

এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা

৮ বছর পরও মানসিক যন্ত্রণায় ভুগছেন স্মিথ

৮ বছর পরও মানসিক যন্ত্রণায় ভুগছেন স্মিথ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম