Logo
Logo
×

ক্রিকেট

তবে কি নেতৃত্ব হারাতে যাচ্ছেন মিরাজ?

asif

asif

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম

তবে কি নেতৃত্ব হারাতে যাচ্ছেন মিরাজ?

ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব হারাতে পারেন মেহেদী হাসান মিরাজ। তার অধীনে দল সাম্প্রতিক সময়ে ভালো করলেও সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের কাছে হেরেছে। এদিকে মিরাজের অধিনায়কত্বের ধরন নিয়েও হচ্ছিল সমালোচনা। এমন সময়ে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ক্রিকবাজ। একইসাথে গণমাধ্যমটি সম্ভাব্য নতুন অধিনায়কের নামও ঘোষণা করেছে। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস একদিনের ক্রিকেটেও দায়িত্ব পেতে পারেন বলে দাবি করা হয়েছে। এ মুহূর্তে বাংলাদেশের তিন ফরম্যাটে তিন অধিনায়ক রয়েছেন। মিরাজ ও লিটন ছাড়াও নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিন ফরম্যাটের সাবেক এই অধিনায়ক বর্তমানে শুধু টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন। টি-টোয়েন্টিতে লিটনের ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ওয়ানডেতেও একই দায়িত্ব পেতে পারেন তিনি। লিটনের অনুপস্থিতি হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়েতে সিরিজ জেতে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। ক্রিকবাজ দাবি করেছে, সাবেক অধিনায়ক শান্তকে আবারো ওয়ানডে দলের অধিনায়ক করার কথা ভাবা হচ্ছিল। তবে সীমিত ওভারের অধিনায়ক ও লাল বলের অধিনায়ক আলাদা রাখতে লিটনই আপাতত এগিয়ে রয়েছেন। ২০২৫ সালের জুনে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক নিযুক্ত হন মিরাজ। যদিও সে সময় শান্তর অধীনে দল ভালোই করছিল। সিদ্ধান্তটি তুমুল বিতর্ক তৈরি করে। মিরাজের অধীনে শুরুতে দল ধুঁকতে থাকলেও সাম্প্রতিক সময়ে খারাপ করেনি। যদিও দেশের বাইরে ১৩ ওয়ানডে খেলে তার অধীনে মাত্র দুটি ম্যাচ জিতেছে টাইগাররা। এর আগে শান্ত তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। স্বেচ্ছায় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লে সেই ফরম্যাটে লিটনকে অধিনায়ক করে বোর্ড। এরপর হুট করে ওয়ানডের নেতৃত্ব থেকে শান্তকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় মিরাজের কাঁধে। যদিও সেই দায়িত্ব সম্ভবত বেশি দিন পালন করা হচ্ছে না মিরাজের।
 

সম্পর্কিত খবর

লিড নিয়েও অস্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ

লিড নিয়েও অস্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ

অধিনায়ক ছাড়াই দক্ষিণ আফ্রিকা গেলো ইমার্জিং দল

অধিনায়ক ছাড়াই দক্ষিণ আফ্রিকা গেলো ইমার্জিং দল

যে কারণে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ-তাসকিন

যে কারণে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ-তাসকিন

বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব

বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কনস্টাস-প্যাটারসন-ফিলিপি

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কনস্টাস-প্যাটারসন-ফিলিপি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম