Logo
Logo
×

ক্রিকেট

হারের পর এবার শাস্তি পেলো বাংলাদেশ

asif

asif

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

হারের পর এবার শাস্তি পেলো বাংলাদেশ

হারের পর এবার শাস্তি পেলো বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর এবার জরিমানার কবলে পড়েছে বাংলাদেশ দল। জরিমিানার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের ন্যূনতম হার বজায় রাখতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সে অনুযায়ী এক ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশের একাদশে থাকা ক্রিকেটারদের প্রত্যেকের ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটে থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দেন হৃদয়। অসুস্থতার কারণে একাদশে ছিলেন না সদ্য সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজও।

 

সম্পর্কিত খবর

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো

ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনুপস্থিত থাকতে পারেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনুপস্থিত থাকতে পারেন লিটন

মুম্বাইয়ের সুসময় ফেরানোর দায়িত্ব পোলার্ডের কাঁধে

মুম্বাইয়ের সুসময় ফেরানোর দায়িত্ব পোলার্ডের কাঁধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম