Logo
Logo
×

ক্রিকেট

যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে ছিলেন সূর্যবংশী

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে ছিলেন সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সেই প্রতিভার স্বাক্ষর রেখে ভারত জাতীয় দলে ডাক পেয়েছিলেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড সফরে তার শুরুটা ভালো হয়নি। তিনটি ম্যাচেই আউট হয়েছেন ১৩-১৫ রানের গ-িতে। পরে জিম্বাবুয়ে সিরিজে দুটি ফিফটি করলেও আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজেই ছিলেন সাইডলাইনে। যা নিয়ে প্রশ্নবিদ্ধ কোচ গৌতম গম্ভীর ‘সুযোগের অপেক্ষায় থাকতে’ বললেন বৈভবকে। আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পথে ভারতের হয়ে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করেছেন সঞ্জু স্যামসন। এর মাঝে দুই ম্যাচেই তিনি হাফসেঞ্চুরি করেছেন। স্যামসনকে সুযোগ দিতে গিয়েই মূলত জায়গা ছাড়তে হলো সূর্যবংশীকে। আসন্ন এশিয়ান গেমসেও একই পরিস্থিতির অভিজ্ঞতা হতে পারে তার। যেখানে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলের কোচ হিসেবে থাকবেন ভিভিএস লক্ষ্মণ। আফগানদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির পর ভারতীয় কোচ গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, সূর্যবংশীকে হয়তো অপেক্ষা করতে হতে পারে। কারণ স্যামসন ও অভিষেক শর্মা তাদের অতীতের পারফরম্যান্সের সুবাদে অদূর ভবিষ্যতে অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনার অবস্থানে আছেন। গম্ভীর বলছেন, ‘বৈভবের ব্যাপারে এটি খুবই স্পষ্ট আলাপ যে, তাকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। আমরা তার প্রতিভা সম্পর্কে জানি। সে কী করতে পারে সেই ধারণাও আছে।’ তবে সাবেক এই ভারতীয় অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের প্রাধান্য পাওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন, ‘আবারও বলি, যারা এক বছর ধরে অসাধারণ খেলে আসছে, অবশ্যই তারা দলে থাকা অন্য যে কারও চেয়ে সব সময়ই এগিয়ে থাকবে। যখনই সেই সুযোগ আসবে, তুমিও (সূর্যবংশী) আরও বেশি সময় খেলার অবস্থায় থাকবে।’ গম্ভীর আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেটের মূল বিষয়টাই তো এটা। আমরা প্রতিযোগিতা চাই, ড্রেসিংরুমে সেই প্রতিভার উপস্থিতি চাই। তবে কখনও কখনও ক্রিকেট এভাবেই চলে। এখানে ১৫ বছরের খেলোয়াড় হোক কিংবা ৩০ বছরের, সুযোগের জন্য অপেক্ষা করতেই হয়।’ প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বৈভব সূর্যবংশী। যেখানে ১৮৯ স্ট্রাইকরেট ও ৩২.১৬ গড়ে ১৯৩ রান করেছেন বাঁ-হাতি এই ওপেনার।

সম্পর্কিত খবর

ইংল্যান্ডের সামনে পাত্তাই পেলোনা শ্রীলঙ্কা

ইংল্যান্ডের সামনে পাত্তাই পেলোনা শ্রীলঙ্কা

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত

এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা

৮ বছর পরও মানসিক যন্ত্রণায় ভুগছেন স্মিথ

৮ বছর পরও মানসিক যন্ত্রণায় ভুগছেন স্মিথ

জ্যোতির অধিনায়কত্ব ছাড়ায় হতাশ বিসিবি

জ্যোতির অধিনায়কত্ব ছাড়ায় হতাশ বিসিবি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম