Logo
Logo
×

ক্রিকেট

এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ

asif

asif

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম

এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ

১১ দিনের ব্যবধানে দুইবার ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ। না, কোনো শুভঙ্করের ফাঁকি নেই। দুটোই নারী জাতীয় দল, দুটোর ফরম্যাটও আবার টি-টোয়েন্টি। তবে টুর্নামেন্ট ভিন্ন। এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি ভারত। গত ১০ সেপ্টেম্বর এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। যদিও ভারতের সাথে পেরে ওঠেনি বাঘিনীরা। আগে ব্যাট করতে নেমে ১৪৯ রান জড়ো করে ভারত। জবাবে ১০৯ রান করে ক্ষান্ত হয় বাংলাদেশ। তবে নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তারদের সামনে এবার রয়েছে প্রতিশোধের সুযোগ। ১১ দিনের ব্যবধানে, আগামীকাল রোববার আবারও আরও এক সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। এশিয়ান গেমসে ভারত ও বাংলাদেশ দুই দলই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। বাংলাদেশ চীনের বিপক্ষে না খেলেই র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বৃষ্টি-বাধা পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। আর ভারত জাপানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার মর্যাদা অর্জন করে। এশিয়ান গেমসের চতুর্থ কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করতে নেমে ৫৭ রানে গুটিয়ে যায় জাপান। যা মাত্র ৫ ওভারে তাড়া করে ফেলে ভারত, যদিও হারাতে হয় জোড়া উইকেট। ৫৯ রানের মধ্যে ৪০ রান একাই করেন ১৫ বল মোকাবেলা করে অপরাজিত থাকা শেফালি ভার্মা। এদিকে আরেক কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ৮৬ রানে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে ১৬০ রান জড়ো করে শ্রীলঙ্কা। এরপর পুরো ২০ ওভার খেলে সাকুল্যে ৭৪ রান জড়ো করে মালয়েশিয়া। সেমিফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান, যারা থাইল্যান্ডকে কষ্টেসৃষ্টে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। বাংলাদেশের জন্য অবশ্য কিছুটা দুশ্চিন্তার বিষয় আছে। সেমিফাইনালের বাকি ৩ দল ম্যাচ খেলার সুযোগ পেলেও জ্যোতিরা এখনও মাঠে নামেননি। তাই জাপানের আইচি প্রিফেকচারের এই অচেনা ভেন্যুর উইকেট-কন্ডিশন এখনও অপরিচিতই রয়ে গেছে বাঘিনীদের সামনে, ভারত ম্যাচে যা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আগামীকাল রোববার বাংলাদেশ সময় বেলা ১১টায় মাঠে গড়াবে ভারত-বাংলাদেশ সেমিফাইনাল। যে দলই হারুক বা জিতুক, পদক নির্ধারণের জন্য আরও একটি ম্যাচ খেলতে হবে এই ইভেন্টে।

সম্পর্কিত খবর

ইংল্যান্ডের সামনে পাত্তাই পেলোনা শ্রীলঙ্কা

ইংল্যান্ডের সামনে পাত্তাই পেলোনা শ্রীলঙ্কা

যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে ছিলেন সূর্যবংশী

যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে ছিলেন সূর্যবংশী

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা

৮ বছর পরও মানসিক যন্ত্রণায় ভুগছেন স্মিথ

৮ বছর পরও মানসিক যন্ত্রণায় ভুগছেন স্মিথ

জ্যোতির অধিনায়কত্ব ছাড়ায় হতাশ বিসিবি

জ্যোতির অধিনায়কত্ব ছাড়ায় হতাশ বিসিবি

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম