Logo
Logo
×

ক্রিকেট

বিপিএল ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হলেন আরও দুই কর্মকর্তা

asif

asif

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

বিপিএল ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হলেন আরও দুই কর্মকর্তা

বিপিএলে ফিক্সিং কা-ে নতুন করে আরও দুই কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, অভিযুক্ত দুই কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইসিসি অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপ্যান্টসের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত দুজন হলেন- মোঃ আব্দুল কাইয়ুম রাশেদ এবং মোঃ আমিন খান। আব্দুল কাইয়ুম রাশেদ দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিক ছিলেন, আর আমিন খান একাদশ আসরে দুর্বার রাজশাহীর ও দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের টিম অফিসিয়াল (অপারেশন-ম্যানেজার) ছিলেন। বোর্ড জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিটের পরিচালিত তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরকে ঘিরে দুর্নীতিমূলক কর্মকা-, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য প্রকাশে ব্যর্থতা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানোর অভিযোগ রয়েছে।’ আব্দুল কাইয়ুম রাশেদ আইসিসির দুর্নীতি বিরোধী ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গ করেছেন। যা অনৈতিকভাবে ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতির প্রস্তাবের বিষয়ে দুর্নীতি দমন কর্মকর্তাকে অবহিত না করা, তদন্তের কাজে অসহযোগিতা না করার কারণে। এ ছাড়া আমিন খান ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত। যার কারণ ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতিতে প্ররোচনা দেওয়া, তদন্তে অসহযোগিতা করা এবং প্রমাণাদি ধ্বংস করা বা তদন্তে বাধা দেওয়া। অভিযুক্ত দুই কর্মকর্তা অবশ্য নিয়ম অনুযায়ী জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় পাবেন। এর আগে আরও কর্মকর্তার নাম প্রকাশ করেছিল বিসিবির অ্যান্টি করাপশন বিভাগ।

সম্পর্কিত খবর

ইংল্যান্ডের সামনে পাত্তাই পেলোনা শ্রীলঙ্কা

ইংল্যান্ডের সামনে পাত্তাই পেলোনা শ্রীলঙ্কা

যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে ছিলেন সূর্যবংশী

যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে ছিলেন সূর্যবংশী

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো ভারত

এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতেও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন দিনুশা

৮ বছর পরও মানসিক যন্ত্রণায় ভুগছেন স্মিথ

৮ বছর পরও মানসিক যন্ত্রণায় ভুগছেন স্মিথ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম