Logo
Logo
×

ক্রিকেট

অবসরের ইঙ্গিত দিলেন স্টিভ স্মিথ

asif

asif

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

অবসরের ইঙ্গিত দিলেন স্টিভ স্মিথ

আগামী ছয় মাসে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি। দক্ষিণ আফ্রিকা সফরের পর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বর্ষপূর্তি টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আর এই ব্যস্ততা শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে পারেন তারকা ব্যাটার স্টিভ স্মিথ। ইংল্যান্ডের পরবর্তী অ্যাশেজ সিরিজ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের বড় ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটার। আগামী জুনে ট্রেন্টব্রিজে প্রথম অ্যাশেজ টেস্ট মাঠে গড়ার আগেই ৩৮ বছর হয়ে যাবে তার। কিন্তু ইংল্যান্ডে তার দাপট আরেকবার নাও দেখা যেতে পারে। ইংল্যান্ডে স্মিথের টেস্ট রেকর্ড স্মরণীয়। সেখানে ২৩ টেস্ট খেলে ৫৪.২৭ গড়ে আট সেঞ্চুরি ও ১০ হাফ সেঞ্চুরিতে ২৩৩৪ রান করেছেন এই ব্যাটার। ইংল্যান্ডে শেষ দুটি সিরিজে রাজত্ব করলেও স্মিথ এখন পর্যন্ত বিদেশে অ্যাশেজ সিরিজ জিততে পারেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ-কে তিনি বলেছেন, পুরোনো প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে আগামী বছর খেলার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না। স্মিথ বলেছেন, ‘আমি এখনও জানি না সেখানে থাকব কি না। আমি এখন বলা যায় সিরিজ ধরে ধরে খেলা ক্রিকেটার, সম্প্রতি আমি যেমনটা করে আসছি। এই মুহূর্তে আমার জন্য সেটা এখনও অনেক দূরের ব্যাপার। জিততে পারলে (ইংল্যান্ডে অ্যাশেজ) আমার ভালো লাগবে। কিন্তু দেখা যাক, সেটা বাস্তবে রূপ নেয় কি না।’ তবে স্মিথ নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। ২০২৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে খেলতে চান তিনি। টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার লম্বা করার ইচ্ছা। এজন্যই সম্ভবত টেস্ট ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন স্মিথ। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার বলেন, ‘এই মুহূর্তে সম্ভবত অলিম্পিকে খেলতে পারা আমার লক্ষ্য। আমার এখনও মনে হয়, আরও কিছুদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারব। খেলা শেষ করার পর আমি কী করব? আমি জানি না। আশা করি খেলার জন্য আরও কিছু সময় পাব।’ ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি স্মিথকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছেন তিনি। বিবিএলে সিডনি সিক্সার্সে খেলেছেন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলছেন স্টিভ ওয়াহর প্রতিষ্ঠিত আমস্টারডাম ফ্লেমসের হয়ে। এছাড়া মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডম ও পাকিস্তান সুপার লিগে শিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ খেলেন তিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ ছাপিয়ে এখন তার চোখ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

সম্পর্কিত খবর

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর

দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর

হাসানকে হারিয়ে হতাশ কেন্ট

হাসানকে হারিয়ে হতাশ কেন্ট

বিসিবির সাথে চুক্তি মেয়াদ বাড়চ্ছে তালহা জুবায়ের

বিসিবির সাথে চুক্তি মেয়াদ বাড়চ্ছে তালহা জুবায়ের

যে কারণে নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত

যে কারণে নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম