Logo
Logo
×

ক্রিকেট

বিসিবির সাথে চুক্তি মেয়াদ বাড়চ্ছে তালহা জুবায়ের

asif

asif

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

বিসিবির সাথে চুক্তি মেয়াদ বাড়চ্ছে তালহা জুবায়ের

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট গেল জুনে চাকরি ছেড়েছিলেন। পরে জিম্বাবুয়ে সিরিজ এবং সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন তালহা জুবায়ের। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়া সিরিজ শেষে দায়িত্ব শেষ হবে তালহার। তবে এক সূত্রে জানা গেছে, দায়িত্বভার দীর্ঘ হচ্ছে এই পেস বোলিং কোচের। আগামী মাসে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও থাকছেন তালহা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও থাকবেন এই কোচ। সবমিলিয়ে চলতি বছরও জাতীয় দলের সঙ্গে থাকবেন তালহা। এবার জানা গেল আগামী বছরের ওয়ানডে বিশ^কাপ পর্যন্ত জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে থাকবেন তালহা। অন্যদিকে, ফিল্ডিং কোচ হিসেবে আশিক মজুমদারই আপাতত থাকছেন দায়িত্বে। তবে কতদিন চুক্তি সেটা অবশ্য জানা যায়নি। এ ছাড়া মোহাম্মদ আশারফুলকে নিয়ে গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় দলের সঙ্গে থাকবেন কি না। জিম্বাবুয়েতে টেস্ট ম্যাচ হারের পর বেশি আলোচনাতে ছিল বিষয়টি নিয়ে। তবে জল্পনাকল্পনা উড়িয়ে আশরাফুলই থাকছেন ব্যাটিং কোচের দায়িত্বে। তবে বিসিবি একজন সহকারী কোচ নিয়োগ দিতে চায় বলে জানা গেছে, যদিও এখনো কোনো চূড়ান্ত কিছু জানা যায়নি।

সম্পর্কিত খবর

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো

ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনুপস্থিত থাকতে পারেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনুপস্থিত থাকতে পারেন লিটন

মুম্বাইয়ের সুসময় ফেরানোর দায়িত্ব পোলার্ডের কাঁধে

মুম্বাইয়ের সুসময় ফেরানোর দায়িত্ব পোলার্ডের কাঁধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম