Logo
Logo
×

ক্রিকেট

যে কারণে নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত

asif

asif

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম

যে কারণে নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত

যে কারণে নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছ থেকে নারী এশিয়া কাপের ট্রফি না নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। গত রোববার ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে এশিয়া কাপ জেতে ভারত। এরপর নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় নারী দল। তারা এসিসির সহ-সভাপতি খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি নিতে চাইলেও নাকভি নিজের অবস্থান থেকে সরে না আসায় শেষ পর্যন্ত ট্রফি গ্রহণ করেনি দলটি। ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও অবনতি হয়। এরপর বহুজাতিক টুর্নামেন্টে দুই দল মুখোমুখি হলেও ম্যাচ শেষে হাত মেলানোর রীতি বন্ধ রয়েছে। গত বছর পুরুষদের এশিয়া কাপ জয়ের পরও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। সাইকিয়া জানান, বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলা সরকারের নীতির অংশ হলেও এর অর্থ সব ধরনের আনুষ্ঠানিকতা মেনে নেওয়া নয়। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে নাকভির কাছ থেকে ট্রফি নেওয়া ভারতের পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, ‘যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল, আর ২০২৫ সালের এপ্রিলের পর যা আরও অনেক খারাপ হয়েছে, আমাদের অভিযান এখনো চলছে। তাদের একজন গুরুত্বপূর্ণ নেতা (নাকভি) আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন, তার কাছ থেকে আমরা ট্রফি নিতে পারি না।’ তবে ফাইনালের সময় রয়্যাল বক্সে নাকভির সঙ্গে নিজের সাক্ষাতের বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি সাইকিয়া। সেখানে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও উপস্থিত ছিলেন। সাইকিয়া বলেন, ‘এমন নয় যে আমরা কারো সঙ্গে দেখা করব না। টস থেকে শুরু করে খেলা শেষ হওয়া পর্যন্ত আমি রয়্যাল বক্সের বাইরে বসেছিলাম। যিনিই এসেছেন, ম্যাচের মধ্যে তার সঙ্গে আমার দেখা হয়েছে। শুক্লাজি এসে আমার পাশে বসেছিলেন। আপনি যার কথা বলছেন (নাকভি), তিনিও এসে উপ-চেয়ারম্যান খালিদের পাশে বসেছিলেন। এটা স্বাভাবিক রীতি, যিনিই আসুন আমরা তার সঙ্গে দেখা করি, কথা বলি।’ ট্রফি জটিলতার সমাধান না হওয়ায় কোনো আক্ষেপ নেই বলেও জানান সাইকিয়া। তার মতে, ভারতের মূল লক্ষ্য ছিল মাঠে ভালো খেলে জয় নিশ্চিত করা এবং অপরাজিত থেকে এশিয়া কাপ জিতে নারী দল সেটিই করেছে। তিনি জানান, ‘এখন সবার মনোযোগ আইচি-নাগোয়ায় আসন্ন এশিয়ান গেমসের দিকে।’ নারীদের টি-টোয়েন্টি ইভেন্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার।

সম্পর্কিত খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে

শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপ জিতলো ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপ জিতলো ভারত

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেও টাইগারদের পেছনে ইংল্যান্ড

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেও টাইগারদের পেছনে ইংল্যান্ড

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

ইংলিশদের রানের পাহাড়ের নিচে চাপা পড়লো পাকিস্তান

ইংলিশদের রানের পাহাড়ের নিচে চাপা পড়লো পাকিস্তান

সেমিতে হারের পর যা বললেন টাইগ্রেস ক্যাপ্টেন নিগার

সেমিতে হারের পর যা বললেন টাইগ্রেস ক্যাপ্টেন নিগার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম