Logo
Logo
×

ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপ জিতলো ভারত

asif

asif

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপ জিতলো ভারত

নারী এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনাল ম্যাচে লঙ্কানদের পাত্তাই দেয়নি টিম ইন্ডিয়া, জিতেছে হেসেখেলে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের বিশাল পুঁজি দাঁড় করায় টিম ইন্ডিয়া। দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা তোলেন ফিফটি। দুজনের ওপেনিং জুটিতে আসে ১২৯ রান। ৩৯ বলে ৬৮ রান করেন শেফালি। মান্ধানা খেলেছেন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস। অধিনায়ক হারমানপ্রীত কৌর ১৪ বলে ১৪ রান করেছেন। ১৩ বলে ১৭ রান করেন রিচা ঘোষ। শেষ দিকে গুনালান কমলিনি খেলেছেন ৫ বলে ১৫ রানের হার না মানা ক্যামিও। শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন চামারি আতাপাত্তু, চামুদি প্রাবোদা এবং মিথালি আয়োধ্যা। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই রান তুলেছে ধীর ব্যাটিংয়ে। লক্ষ্যের সাথে তাল মিলিয়ে বোর্ডে রান ওঠেনি। চামারি আতাপাত্তু ৩২ বলে ৩৬ রান করেছেন। ২২ বলে ২০ রান করেছেন বিশমি গুনারতেœ। নিলাক্ষী সিলভা ১৬ বলে ২২ রানের ক্যামিও খেলেছেন। বাকিরা কেউ সেভাবে লড়তে পারেননি। ধুঁকতে ধুঁকতে ধুঁকতে এগিয়েছে শ্রীলঙ্কার ইনিংস। ১১১ রানে থেমেছে লঙ্কানরা। ৭২ রানে জয়লাভ করে এশিয়ার চ্যাম্পিয়ন হয় ভারত। ভারতের হয়ে ৪ উইকেট নেন শ্রী চরণি। ৩ উইকেট তোলেন দীপ্তি শর্মা। ১টি করে উইকেট নিয়েছেন প্রেমা রাওয়াত, শেফালি ভার্মা এবং ক্রান্তি গাউদ।

সম্পর্কিত খবর

যে কারণে নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত

যে কারণে নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেও টাইগারদের পেছনে ইংল্যান্ড

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেও টাইগারদের পেছনে ইংল্যান্ড

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

ইংলিশদের রানের পাহাড়ের নিচে চাপা পড়লো পাকিস্তান

ইংলিশদের রানের পাহাড়ের নিচে চাপা পড়লো পাকিস্তান

সেমিতে হারের পর যা বললেন টাইগ্রেস ক্যাপ্টেন নিগার

সেমিতে হারের পর যা বললেন টাইগ্রেস ক্যাপ্টেন নিগার

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম