Logo
Logo
×

ক্রিকেট

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেও টাইগারদের পেছনে ইংল্যান্ড

asif

asif

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেও টাইগারদের পেছনে ইংল্যান্ড

পাকিস্তানকে প্রথমবার দেশের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড। এজবাস্টনে তারা শেষ ম্যাচে আট উইকেটে জিতেছে। এই জয়ে ৩-০ তে সিরিজ জিতেছে থ্রি লায়নরা। এই টেস্ট সিরিজ শেষে জো রুটের দল আগের মতোই বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। তবে তাদের জয়ের শতকরা হার বেড়ে হয়েছে ৩৮.৫৪। আগেই নবম স্থানে থাকা বাবর আজমের দলের জয়ের শতকরা হার নেমে ১৪.৮১। ইংলিশদের চেয়ে দুই ধাপ এগিয়ে চার নম্বরে বাংলাদেশ। তাদের জয়ের শতকরা হার ৫৫.৫৬। ভারত ৫১.৫২ শতকরা হার নিয়ে বাংলাদেশ ও ইংল্যান্ডের মাঝে পাঁচ নম্বরে। শীর্ষ তিনে যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কয়েক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর ৩-০  ব্যবধানের জয় ইংল্যান্ডকে স্বস্তিতে রাখল। তবে সামনে কঠিন চ্যালেঞ্জ। ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলবে। আগামী বছর ঘরের মাঠে তারা আয়োজন করবে অ্যাশেজ সিরিজ।

সম্পর্কিত খবর

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো

ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনুপস্থিত থাকতে পারেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনুপস্থিত থাকতে পারেন লিটন

মুম্বাইয়ের সুসময় ফেরানোর দায়িত্ব পোলার্ডের কাঁধে

মুম্বাইয়ের সুসময় ফেরানোর দায়িত্ব পোলার্ডের কাঁধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম