Logo
Logo
×

ক্রিকেট

মাহমুদউল্লাহকে অধিনায়ক করে লেজেন্ডস লিগের দল ঘোষণা

asif

asif

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

মাহমুদউল্লাহকে অধিনায়ক করে লেজেন্ডস লিগের দল ঘোষণা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) পরবর্তী আসরে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। টুর্নামেন্টের আসন্ন আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর সঙ্গে দলে থাকছেন নাসির হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়া উর রহমান ও এনামুল হক জুনিয়র। এ ছাড়া মোহাম্মদ আশরাফুলসহ সাবেক আরও কয়েকজন ক্রিকেটারেরও টুর্নামেন্টে খেলার কথা রয়েছে। আগামী ৩ অক্টোবর পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ডব্লিউসিএলে অভিযান শুরু করবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচটি। এরপর ৫ অক্টোবর ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স, ১২ অক্টোবর ভারত চ্যাম্পিয়ন্স এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গত বছর ইংল্যান্ডে বসেছিল ডব্লিউসিএলের সর্বশেষ আসর। সেই আসরে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। এবার আগের ছয় দলের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ফলে এবারের আসরে অংশ নেবে মোট সাতটি দল-বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। প্রতিটি দলেই খেলবেন সংশ্লিষ্ট দেশের সাবেক ক্রিকেটাররা। 
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স-
মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, নাসির হোসেন, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান ও এনামুল হক জুনিয়র।

সম্পর্কিত খবর

এজবাস্টনে প্রথম দিনেই লিড নিলো ইংল্যান্ড

এজবাস্টনে প্রথম দিনেই লিড নিলো ইংল্যান্ড

সিপিএলে অভিষেকেই দুর্দান্ত বোলিং করলেন মিরাজ

সিপিএলে অভিষেকেই দুর্দান্ত বোলিং করলেন মিরাজ

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে ডিপিএল

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে ডিপিএল

শাস্তির মুখে পড়লেন পাকিস্তানী ওপেনার গুল ফিরোজা

শাস্তির মুখে পড়লেন পাকিস্তানী ওপেনার গুল ফিরোজা

আরব আমিরাতকে হারিয়ে সেমিতে মেয়েরা

আরব আমিরাতকে হারিয়ে সেমিতে মেয়েরা

ভারতের বিপক্ষে দল ঘোষণা দিলো জাপান

ভারতের বিপক্ষে দল ঘোষণা দিলো জাপান

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম