Logo
Logo
×

ক্রিকেট

‘এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ’

asif

asif

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম

‘এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ’

গেল দুই বছর ধরে টেস্ট ক্রিকেটে দারুণ পারফর্ম করছে বাংলাদেশ দল। বিশেষ করে পাকিস্তানকে তাদের মাটিতে হারানো, সবশেষ অস্ট্রেলিয়াকে হারানো। এমন জয়ের পর স্বাভাবিকভাবে চারদিকেই টাইগারদের প্রশংসা। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তো বলেই দিলেন টেস্টে এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ। একটি অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেছেন, ‘পারফরম্যান্স তো অবশ্যই তা-ই বলে (এশিয়ার দ্বিতীয় সেরা টেস্ট দল) এবং দল হিসেবেও যদি দেখেন, টেস্ট দল হিসেবে বিশে^ এখন দুই-তিনটি দলের মধ্যে একটি দল বলে আমি মনে করি। কারণ, এতগুলো ম্যাচ খেলা খেলোয়াড় কিন্তু অন্য কোনো দলে আপনি পাবেন না।’ মূলত অভিজ্ঞতার বিচারেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন আশরাফুল, ‘বাংলাদেশে যেই ১৫ জনের দল নির্বাচন করা হয়, নির্বাচকরা যে নির্বাচন করেন, এবং যেই ১১ জন খেলেন, সব খেলোয়াড়েরই কিন্তু প্রায় ৪০, ৫০, ৬০, ১০০, ৮০টি করে ম্যাচ খেলা। এত ম্যাচ খেলা খেলোয়াড় আপনি অন্য দেশে খুব কমই পাবেন। তো অবশ্যই আমরা এই মুহূর্তে আমাদের টেস্ট দলটা নিয়ে খুবই গর্ব করার মতো একটা জায়গায় আছি।’ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে আশরাফুল বলেন, ‘অবশ্যই, (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন) কেন দেখবে না? কারণ আমরা সঠিক পথে আছি। আমরা যদি ম্যাচ ধরে ধরে ভালো করি, অবশ্যই আমাদের চূড়ান্ত লক্ষ্য সেটাই। তো আমাদের এখন লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। স্বপ্ন তো অবশ্যই সেটা আছে সবারই।’

 

সম্পর্কিত খবর

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

কিংয়ের ঝড়ে মিরপুরে ৮ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো

ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনুপস্থিত থাকতে পারেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও অনুপস্থিত থাকতে পারেন লিটন

মুম্বাইয়ের সুসময় ফেরানোর দায়িত্ব পোলার্ডের কাঁধে

মুম্বাইয়ের সুসময় ফেরানোর দায়িত্ব পোলার্ডের কাঁধে

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম